২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ আম বিক্রেতাকে জরিমানা

চট্টগ্রামে তিনটি হোটেল ও পাঁচ আম বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 07:21 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

এছাড়া ৩৩৫ কেজি ফরমালিন মিশ্রিত আম জব্দ করা হয়। 

মঙ্গলবার নগরীর ইপিজেড ও ফকিরহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফরমালিনবিরোধী অভিযানের অংশ হিসেবে ইপিজেড ও বন্দরটিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ইপিজেড এলাকায় চারটি দোকান থেকে ৩০০ কেজি ফরমালিন মিশ্রিত আম জব্দ করা হয় এবং তাদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ফকিরহাট এলাকায় অপর এক আম বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩৫ কেজি আম জব্দ করা হয়।

জব্দ করা আমগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট হাবিবুল।

তিনি বলেন, নোংরা পরিবেশে খাবার বিক্রি ও অনুমোদন না থাকায় ফকিরহাট এলাকায় রয়েল হোটেল ও নূর আজমির নামে দুইটি খাবারের দোকানকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা এবং পোর্ট রেস্তোরাঁ অপর একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।