২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অপহৃত শিশুটি নড়াইলে উদ্ধার

যশোরের বেনাপোল থেকে শনিবার সন্ধ্যায় অপহৃত শিশুটিকে নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

পুলিশ জানায়, রোববার সকালে নড়াইলের মধুগাতী এলাকার একটি মাঠে তাকে পাওযা যায়। এ সময় অপহরণকারী অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন নড়াইলের মধুরগাতী গ্রামের আজিজুর মৃধার ছেলে রাজু মৃধা ও নড়াইলের চাকই গ্রামের প্রয়াত হোসেন শেখের ছেলে শরীফ শেখ।

বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান জানান, শনিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালী থেকে পাঁচ বছর বয়সী শামীমকে অপহরণ করা হয়। এ ঘটনায় রাজু ও শরীফের বিরুদ্ধে থানায় মামলা করেন শামীমের বাবা মোহাম্মদ আলী।

তিনি বলেন, এ অভিযোগ পেয়ে রোববার সকালে নড়াইলের নওয়াপাড়ায় অভিযান চালায় পুলিশ। পরে মধুগাতী এলাকার একটি মাঠ থেকে শামীমকে উদ্ধার এবং রাজু ও শরীফকে আটক করা হয়।

শিশুটি সুস্থ্ আছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান। 

শনিবার সন্ধ্যার আগে বাড়ির সামনে উঠানে খেলছিল শামীম। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

রাত ৯টার দিকে মোবাইলে ফোন করে বলা হয় শামীমকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা দিলে তাকে ফেরত দেওয়া হবে। তা না হলে ক্ষতি হবে বলে হুমকি দেয় দুর্বৃত্তরা।

পুরনো খবর:

বেনাপোলে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ