২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ

যশোরে শার্শা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 02:28 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক অপূর্ব হাসান জানান, শনিবার সন্ধ্যায় পুটখালী গ্রামে এ ঘটনার পর রাতেই অপহৃত শামীমের বাবা মোহাম্মদ আলী অপহরণকারীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। 

মামলার আসামি রাজু মৃধা নড়াইল জেলার বিছালি ইউনিয়নের বাসিন্দা।

রাজু গরু ব্যবসায়ী এবং ব্যবসায়িক সূত্রে তাদের বাড়িতে আসতেন বলে জানিয়েছেন মোহাম্মদ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার আগে বাড়ির সামনে উঠানে খেলছিল শামীম। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

“রাত ৯টার দিকে মোবাইলে ফোন করে বলা হয় শামীমকে অপহরণ করা হয়েছে। বিশ লাখ টাকা দিলে তাকে ফেরত দেওয়া হবে। তা না হলে ক্ষতি হবে।”

অপহরণকারীর কণ্ঠ রাজুর বলে নিশ্চিত হওয়ার পর থানায় মামলাটি করেন বলে জানান মোহম্মদ আলী। 

পরিদর্শক অপূর্ব বলেন, শিশুটিকে উদ্ধারের সব ধরনের চেষ্টা চলছে।