২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:07 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর ফেরা, আর যানজটের ভোগান্তি
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুতে জোর চীনা প্রেসিডেন্টের
কর্ণফুলীতে টানেল নির্মাণে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি
বাংলাদেশ এখন উন্নয়নের মডেল: প্রধানমন্ত্রী

বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বেইজিং থেকে রওনা হন তিনি। দুপুর সোয়া ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।

এর আগে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী লিউ ঝেনমিন। বিমানের ওঠার আগে শেখ হাসিনাকে সশস্ত্র সালাম জানায় চীনের তিন বাহিনীর একটি দল।

উড়োজাহাজে উঠে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে তার সফরসঙ্গী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সফরের শেষ দিন মঙ্গলবার রাতে বেইজিংয়ে প্রেসিডেনশিয়াল হোটেলে বাংলাদেশ দূতাবাসের দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।

নৈশভোজে কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়নার বাংলা বিভাগের শিক্ষর্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এবারের এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি, দুইটি সমঝোতা স্মারক এবং দুটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে।

গত সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি হয়।

বৈঠকে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি আরেকটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়।  এছাড়া আরো দুটি ক্ষেত্রে বিনিময়পত্র সই হয়েছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎেকেন্দ্র ছাড়া অন্য চুক্তিটি হয়েছে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে। সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশে চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে।

বন্যা নিয়ন্ত্রণে গবেষণা এবং দুর্যোগে উদ্ধার কার্যক্রমের সরঞ্জাম সহযোগিতার বিষয়ে বিনিময়পত্র দুটি সই হয়েছে।

পরে সোমবার রাতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণের জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন চট্ট্রগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ করবে।

এছাড়া বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় তৈরী পোষাক শিল্পর একটি পল্লী নির্মাণে  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের  মানোন্নয়নে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ) ও চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।