২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুরু বাংলা একোডেমির বইমেলা

বাংলা একাডেমির আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী বই মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই ‘বইয়ের আড়ং’ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অনুপম সেন বলেন, বই ও সভ্যতা সমার্থক। আধুনিক বিশ্ব সভ্যতা বইয়ের সৃষ্টি।

তিনি বাংলা একাডেমির বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান চট্টগ্রামে প্রতিবছর বইয়ের আড়ং আয়োজনের আশা প্রকাশ করে বলেন, “মেলা আয়োজনের উদ্দেশ্য শুধু বিক্রি নয়। আঞ্চলিক পর্যায়ের সঙ্গে জ্ঞান চর্চার লেনদেন, এখানকার প্রকাশনা সম্পর্কে জানা এবং চিন্তার জগত সম্পর্কে ধারণা পাওয়াই অন্যতম লক্ষ্য।”

তিনি বাংলা একাডেমির চলমান বিভিন্ন প্রকাশনার বিষয়ে তথ্য উপস্থাপন করে জানান, ৬৪ জেলার ইতিহাস প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি রাশেদ রউফ, বাংলা একাডেমির উপ-পরিচালক আফজাল হোসেন প্রমুখ।

মেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত অভিধান, জীবনী, বিজ্ঞান বিষয়ক, ধর্ম, ইতিহাস, জীবন চরিত, অনুবাদ সাহিত্য, উপন্যাস, কবিতা, শিশুতোষসহ বিভিন্ন ধরনের বই সর্বোচ্চ ৭০ শতাংশ মূল্য ছাড়ে বিক্রি করা হবে।

এছাড়া মেলা প্রাঙ্গনে মঙ্গলবার ‘চট্টগ্রামে সাহিত্য চর্চা’, বুধবার ‘চট্টগ্রামের লোকসাহিত্য ও সংস্কৃতি’ এবং বৃহস্পতিবার ‘চট্টগ্রামে সাংবাদিকতার বিকাশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।