২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গুলি করে ছিনতাই

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার দুপুরে উপজেলার ফুকরায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ওই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে তারা।

গুলিবিদ্ধ ইজাবুল শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

এ ঘটনার পর গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ছিনতাইয়েরর সত্যতা মিলেছে।

কোম্পানির গোপালগঞ্জের ব্যবস্থাপক হেজাবুর বলেন, কাশিয়ানী থেকে অটোরিকশায় করে গোপালগঞ্জে ফিরছিলেন ইজাবুল। পথে ফুকরা এলাকায় মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা তার অটোরিকশার গতিরোধ করে।

তিনি আরো বলেন, “টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ইজাবুলের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।”