বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে বিজিবি জানিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বাঘাডাঙ্গা গ্রামের এনামূল হক এনার ছেলে তুফান গরু আনতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যান।
নদীয়া জেলার হাঁসখালী থানার সরদার পাড়া থেকে ৫টি গরু নিয়ে ফেরার সময় বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
তাকে ফেরত চেয়ে বিএসএফকে টিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএসএফ জানিয়েছে তাকে ধানতলা থানায় সোপর্দ করা হয়েছে।
