২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ (ল্যান্স নায়েক) মুন্সী আব্দুর রউফের মা মকিদুন নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 11:29 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রত্নাগর্ভা মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী, বলেন শাকিল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান মকিদুন নেছা। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

শুক্রবার সকাল ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা হয়।

জুমার নামাজের পর আড়পাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির আঙ্গিনায় তার মরদেহ দাফন করা হবে।

পুরনো খবর:

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের মৃত্যু