২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের ৭ কেন্দ্রের ৫টিতে শতভাগ পাস

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বিদেশি কেন্দ্রগুলোতে অংশ নেয়া পরীক্ষার্থীদের পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বিদেশের সাতটি কেন্দ্রেরে মধ্যে পাঁচটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

শনিবার আটটি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের এসএসসির ফল ঘোষণা করা হয়।

এই পরীক্ষায় এবার ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল এবং ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল কেন্দ্র থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং বাহরাইনের রাজধানী মানামার বাংলাদেশ স্কুল কেন্দ্রেও শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে দোহার বাংলাদেশ মাশরুর- উল-হক মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে ৯১ দশমিক ৬৭ শতাংশ এবং বাংলাদেশ ইসলামী কেন্দ্রে ৯৫ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বিদেশের সাত কেন্দ্রে ২৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮৮ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮২ জন।