২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় গজারী বন থেকে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার সকালে বাড়ইপাড়া এলাকা সংলগ্ন নন্দনপার্কের পাশের গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা বনে লাশটি দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে শুধু লুঙ্গি ছিল।

তিনি ধারণা করছেন, যুবকটিকে অন্য জায়গায় হত্যা করে ওখানে ফেলে যায় দুর্বৃত্তরা।