২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণের পর’ হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক শিশুকে ‘ধর্ষণের পর’ হত্য করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

শুক্রবার জেসমিন আক্তারের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। জেসমিন উপজেলার আড়িয়া ইউনিয়নের মাড়িয়া পুকুর গ্রামের আজমত আলীর মেয়ে। সে জামুন্না পল্লীবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, মেয়েটি বুধবার নিখোঁজ হলেও পুলিশকে বিষয়টি জানায়নি তার পরিবার। সকালে এলাকায় একটি ভূট্টাক্ষেত থেকে সকালে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। ওই সময় মেয়েটির গলায় ওড়না পেঁচানো ছিল।

পরে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে,” বলেন তিনি।

এ ব্যাপারে জেসমিনের বাবা বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

জেসমিনের বাবা আজমত আলী জানান, বুধবার পাশের ১০ মাইল এলাকায় সকালে প্রাইভেট পড়তে যায় তার মেয়ে। তারপর তাকে না পেয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন।