২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। একই সময়ে শালোযান নসিমনের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার আকন্দবাড়িয়ায় এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত আতিকুর রহমান (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন নিহত আতিকুরের স্ত্রী অনন্যা(২৫), সদরের গাড়াবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদ (৫০), তালতলা গ্রামের মোরে(৪৫), মুসলিমপাড়ার আবুল কাশেম(৪৩), নূরনগর কলোনীপাড়ার আমির হোসেন(৪৫) ও জয়নাল (৩৫) এবং নীলমণিগঞ্জের সাগর(৩২) সহ অন্তত ১৫ জন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, জীবননগর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস আকন্দবাড়িয়া পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও একটি নসিমনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আতিকুর মারা যান।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা এবং দর্শনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।