জয়পুরহাটে যুবকের লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির পাশ থেকে স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের নাম সাহাদুল ইসলাম ভোল্লা (২৮)।
নিহতের শরীরে ‘ইলেকট্রিক শকের’ চিহ্ন দেখা গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আক্কেলপুর স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার রাধেশ্যাম আগরওয়ালা।
এলাকাবাসীরা জানিয়েছেন, সাহাদুল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্বজনরা জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন সাহাদুল। এর পরে আর ফিরে আসেননি। রাতে বাড়ির পাশে পড়ে থাকতে দেখে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
