২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গৃহবধূ ও বৃদ্ধকে ‘পিটিয়ে হত্যা’

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ ও কোম্পানীগঞ্জে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার বিকালে সুবর্ণচরে মারা যান গৃহবধূ দেয়ায় নূর নাহার।

দুপুরে কোম্পানীগঞ্জে মারা যান চরকাঁকড়া ইউনিয়নের বৃদ্ধ গোলাম মাওলা।

সুবর্ণচরের চরজব্বার থানার এএসআই নুরুল আমিন জানান, বিকালে চর আমিনুল হকের সিদ্দিকউল্লা গাজীর পুকুরে স্থানীয় আজাদ, কচি ও হেলাল তাদের বেশ কিছু মহিষ নামায়।

এতে সিদ্দিকের স্ত্রী নুর নাহার বাধা দেয়ায় মহিষের মালিকরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এএসআই জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে গোলাম মাওলার সঙ্গে একই এলাকার মিজানের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মিজানের লাথির আঘাতে বৃদ্ধ গোলাম মাওলা জ্ঞান হারিয়ে ফেলেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।