২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফেন্সিডিল বিক্রেতার যাবজ্জীবন

বরিশালে এক মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান আসামির উপস্থিতিতে নিজের কাছে ফেন্সিডিল রাখার অপরাধে এ রায় দেন।

উজিরপুর উপজেলার বামরাইল দত্তেশ্বর গ্রামের এসাহাক সরদারের ছেলে জাকির সরদার এ সাজা পান।

ওই আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১০ সালের ৯ মার্চ নগরীর কাউনিয়া মনা খার বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে সাড়ে ৩ লিটার ফেন্সিডিলসহ জাকির সরদারকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জাকিরকে অভিযুক্ত করে সে বছর ২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল চন্দ্র বর্মন।

৭ জনের স্বাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছেন বিচারক।