২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:46 AM

Updated : 22 Aug 2022, 06:13 PM

সোমবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টঙ্গী মডেল থানার এসআই আব্দুল মান্নান তালুকদার জানিয়েছেন।

গ্রেপ্তার রোকন (২৬) মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ফরিদপুরে।

তার কাছ থেকে ৫৮ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এসআই মান্নান জানান।

তিনি বলেন, রোকনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে।