চোখে মরিচের গুঁড়া, ৪ লাখ টাকা ছিনতাই
ফেনীতে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে চার লাখ টাকা ছিনতই করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, রোববার শহরের রাজবাড়ী গেইটের সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ম্যানেজার শরিফুল টাকাগুলো নিয়ে শহরের রাজবাড়ী গেইটের সামনে এলে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তার চোখে মরিচির গুঁড়া ছিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শরিফুল ইসলামকে প্রাথমিক পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলে।
এসআই মো. আলমগীর আরো জানান, এ ঘটনায় দোকান মালিক সরওয়ার ম্যানেজার শরিফুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
