রংপুরে ২ জামায়াত নেতা গ্রেপ্তার
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার মামলায় রংপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান মুন্সিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের কলেজ রোডের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার অপর আসামি ইয়াকুব হোসেন সদর উপজেলা জামায়াতের সদস্য।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে পলাতক এ দুই আসামি দুপুরে কলেজ রোডের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ দোকানটি ঘিরে ফেলে এবং তাদের গ্রেপ্তার করে।”
এ দুজন গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ, ব্যালট ছিনতাই, গাড়ি ভাংচুর ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানান পরিদর্শক মিজান।
