২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে গাজীপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ জনসভা সফল করতে প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান দলের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, “মহান মে দিবসের এ জনসভা স্মরণাতীতকালের বৃহৎ জনসভায় পরিণত হবে। জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে।”

এজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন বলে জানান তিনি।

মঞ্চ তৈরির কাজের পাশাপাশি জনসভার প্রচারে বিভিন্ন এলাকায় মাইকিং করতেও দেখা যায়।

দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলার প্রথম সিটি করপোরেশন নির্বাচনে হেরে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এরপর এ জেলায় এটিই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।