লালমনিরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতা ও পুলিশের উপর হামলার মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট থেকে গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৫৫) স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও একই ইউনিয়নের জামায়াত সেক্রেটারি।
কালীগঞ্জ থানার ওসি সোহরাব হোসেন জানান, গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের হরতালের সময় চন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতির দোকান ও অফিস ভাংচুর এবং পুলিশের গাড়িতে হামলার মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
দেলোয়ার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে।
