২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কমলাপুর স্টেশনে মিলল অস্ত্র-গুলি

চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের একদিন বাদেই কমলাপুর রেল স্টেশনে একটি রাইফেল ও গুলি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার দুপুরে স্টেশনেসর প্ল্যাটফর্মে একটি ব্যাগে একটি একে-২২ রাইফেল ও কয়েক রাউন্ড গুলি পাওয়া যায় বলে কমলাপুর থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন।

Image
সুবর্ণ এক্সপ্রেসে পাওয়া অস্ত্র ও বিস্ফোরক

সুবর্ণ এক্সপ্রেসে পাওয়া অস্ত্র ও বিস্ফোরক

সোমবার সুবর্ণ এক্সপ্রেস কমলাপুরে আসার আগে বিমানবন্দর স্টেশনে থামলে সেখানে তল্লাশি চালিয়ে আরেকটি একে-২২ রাইফেল ও বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত নম্বর প্লাটফর্মে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে অনেকের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে ব্যাগটি খুলে অস্ত্র ও গুলি পায়।

ওই ব্যাগে ৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১০টি ডেটোনেটরের সঙ্গে তিনটি অত্যাধুনিক ছুরিও পাওয়া যায় বলে ওসি জানান।

তবে কে বা কারা ব্যাগটি রেখেছিল, তা জানতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

সুবর্ণ এক্সপ্রেসে অস্ত্র-বিস্ফোরক