২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-ভোলা রুটে নতুন ফেরি চালু

বরিশাল-ভোলা রুটে নতুন দুটি ফেরি সার্ভিস চালু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 07:07 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার ‘কৃষ্ণচূড়া’ ও ‘হাসনাহেনা’ নামের ইউটিলিটি ফেরি দুটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এ সময় দুটি রেকারেরও উদ্বোধন করেন মন্ত্রী। এ নিয়ে এ রুটে চারটি ফেরি হলো।

পরে বরিশাল-ভোলা সড়কের লাহারহাট পয়েন্টে এক সমাবেশে যোগ দেন শাজাহান খান।

উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।

বরিশাল-ভোলা রুটে ‘অপরাজিতা’ ও ‘দোলনচাপা’ নামে দুটি ফেরি চালু রয়েছে। ফেরি দুটি দীর্ঘদিনের পুরনো।