২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে দগ্ধ আরো একজনের মৃত্যু

পুরান ঢাকার চকবাজারে একটি নকল প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 11:09 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মো. মফিজ (৩৫) মারা যান বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানান।

তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন।

গত ২ এপ্রিল চকবাজারের হেকিম হাবিবুর রহমান সড়কের একটি ছয়তলা ভবনের পাঁচতলায় একটি নকল প্রসাধনী কারখানায় আগুন লাগে। এ ঘটনায় কারখানা শ্রমিক কবির হোসেন (৩০),  আজিজ (৪০) ও মফিজ দগ্ধ হন।

পরদিন কবির হোসেন এবং ৭ এপ্রিল আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানায় বিদেশি সুগন্ধির খালি কৌটায় নকল পণ্য মজুদ করার কারসাজি চলত। গত ২ এপ্রিল সিগারেটের আগুন থেকে সেখানে আগুন লাগে।

ঘটনার পর কারখানার উদ্যোক্তা হারুনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।