২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ পর্বে এসে কমেছে ভোটের হার

উপজেলা নির্বাচনে প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত ভোটের হার টানা বাড়লেও তাতে ছেদ ঘটেছে চতুর্থ পর্বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রোববার অনুষ্ঠিত ৯১ উপজেলায় নির্বাচনে ৫৬ দশমিক ১২ শতাংশ ভোট পড়েছে বলে সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যে দেখা যায়।

প্রথম পর্বে ৯৭ উপজেলায় ৬২ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় পর্বে ১১৬ উপজেলায় ৬৩ দশমিক ৩১ শতাংশ ও তৃতীয় পর্বে ৬৩ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছিল।

সংঘাত ও গোলযোগে চার উপজেলায় চারজনের মৃত্যু এবং বিভিন্ন স্থানে ব্যালট পোড়ানো ও বাক্স ভাংচুরের মধ্য দিয়ে চতুর্থ পর্বের নির্বাচন হয়। এর মধ্যে ১১ উপজেলায় ৩২ কেন্দ্রের ভোটও স্থগিত করা হয়।

এই পর্বে ১ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ২৮ ভোটারের মধ্যে ৭৭ লাখ ২৯ হাজার ৭৪২ জন ভোট দিয়েছেন।

এর মধ্যে ৩ লাখ ২ হাজার ২৮টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোট ৭৪ লাখ ২৬ হাজার ১৪টি।

নোয়াখালীর বেগমগঞ্জে একটি কেন্দ্রে গোলযোগের পর ব্যালট বক্স সরিয়ে ফেলা হচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জে একটি কেন্দ্রে গোলযোগের পর ব্যালট বক্স সরিয়ে ফেলা হচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জে একটি কেন্দ্রে গোলযোগের পর ব্যালট বক্স সরিয়ে ফেলা হচ্ছে।

এই পর্বে সর্বোচ্চ ভোট পড়েছে ঝালকাঠীর নলছিটিতে ৮১ দশমিক ৪৮ শতাংশ। সর্বনিম্ন ভোট ৩৯ দশমিক ৮৯ শতাংশ গ্রহণ হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে।

২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭৫টি উপজেলায় মোট ভোটারের ৬৭ দশমিক ৬৯ ভোট দিয়েছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচনের দেড় মাস আগে হয়ে যাওয়া দশম সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৪০ শতাংশ। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ না নিলেও উপজেলা নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীরা রয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে তিন পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত ১৭৮ জন এবং বিএনপি সমর্থিত ১৫০ জন প্রার্থী জিতেছেন।

এবার ছয় ধাপে ভোট হচ্ছে উপজেলায়। পঞ্চম ধাপে ৭৪ উপজেলায় ৩১ মার্চ ভোট হবে। ৪৮৭ উপজেলার বাকিগুলোতে এইচএসসি পরীক্ষার পর ৩ মে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির।

হুঁশিয়ারির পরও সহিংসতা, নিহত ৪