২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জে নিখোঁজের আট দিন পর এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রোববার রাতে নারায়ণগঞ্জ সদরের গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খালে সাব্বিরের (১১) লাশ পাওয়া যায়।

সাব্বির ওই এলাকার মোবারক মাঝির ছেলে। সে গোপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ওসি মঞ্জুর কাদের জানান, আট দিন আগে গোপচর এলাকা থেকে সাব্বির নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) তার বাবা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

রোববার রাতে শহরের গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে ওই স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।