২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলিপুরে দুর্ঘটনায় সমবায় কর্মকর্তা নিহত

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় সমবায় অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার পূর্ব শিববাড়ী এলাকার উলিপুর-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৫৫) জেলা সমবায় অফিসের ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থল কুড়িগ্রাম যাচ্ছিলেন হাবিবুর। পথে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উলিপুর হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে হাবিবুরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।