২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশে বাস ও ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত আটজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 02:56 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

তাড়াশ থানার উপ-পরিদর্শক মোজাহারুল ইসলাম জানান, সোমবার বেলা ১২টার দিকে উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাক চালক রাশেদুল ইসলাম (২৬) এবং একই এলাকার আকছেদ আলীর ছেলে শ্রমিক জাকিরুল ইসলাম (৩০)।

উপ-পরিদর্শক মোজাহারুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশ্ববর্তী খাদে এবং বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে

ঘটনাস্থলেই ট্রাক চালক ও আরোহী শ্রমিকের মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা আরো পাঁচ শ্রমিক ও বাসের তিনযাত্রী আহত হয়েছে।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস আটক এবং এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।