জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর সরবরাহে জড়িত অভিযোগে চার পরীক্ষার্থীসহ পাঁচ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
শনিবার বেলা ১২টার দিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবর রহমান জানান।
আটকরা হলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসির দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রায়হান আলী এবং ভর্তি পরীক্ষার্থী ইরাব রাকাত, মো. শাহনেয়াজ, আবদুল্লাহ আল নোমান ও মেহেদী হাসান।
রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেয়ার শর্তে চার জনের প্রত্যেকের সঙ্গে দুই লাখ টাকার লিখিত চুক্তি হয়।”
তার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহেব আলীও ছাড়া কয়েকজন জড়িত ছিলেন বলে জানান তিনি।
