২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার শহরের সঙ্গীতার মোড়ে ট্রাকচাপায় এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 01:29 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

নিহত রেজাউল ইসলাম (৩৮) শহরের বড়বাজারের ব্যবসায়ী ছিলেন বলে বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী জানান।

তিনি বলেন, “সোমবার সকালে রেজাউল বাজারে আসার পথে কামালনগর সঙ্গীতা সিনেমা হল মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে ট্রাকটি তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।”

স্থানীয়রা ট্রাক ও চালক রবিউল ইসলামকে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছে, বলেন রওশন।

সদর থানার ওসি এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।