২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী এলাকায় ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 08:28 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সকালের এ ঘটনায় নিহতের নাম খুশি আক্তার (৩২)।

এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী খুশি গোমদন্ডীর পূর্ব মুন্সিপাড়া এলাকায় আব্দুস সামাদের বাড়িতে থাকতেন।

নিহতের চাচা সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এক তলা ঘরের ছাদে কাপড় শুকাতে দিতে যায় খুশি। এসময় অসাবধনতাবশত: সে ছাদ থেকে পড়ে যায়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সকাল সাড়ে ১১টার দিকে খুশি আক্তারকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।