উত্তরাঞ্চলে ভূ-কম্পন অনুভূত
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল রংপুর-গাইবান্ধা সীমান্ত অঞ্চল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৭ বলে জানান তিনি।
বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ থেকেও আমাদের প্রতিনিধিরা ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিনিধিরা জানান, ভূমিকম্পে বাড়িঘর ও ঘরের আসবাবপত্র কেঁপে উঠলে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
