২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল আইনজীবী সমিতির নির্বচন সম্পন্ন

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক পদে বিএনপি জয়লাভ করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির বর্ধিত ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৬৯ ভোটারের মধ্যে ৬৯৩ জন ভোট দেন। রাতভর ভোট গণনা চলে।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে মোট সাতটি এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ পেয়েছে চারটি পদে জয়।

এছাড়া নির্বাচন উপ-পরিষদের ৫টি পদের মধ্যে ৩টিতে জাতীয়তাবাদী পরিষদ এবং ১টিতে আইনজীবী পরিষদের প্রার্থী নির্বাচিত হন।

আর ভোট গণনায় ভুলের অভিযাগ ওঠায় নির্বাচন উপ-পরিষদের ১টি পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, সভাপতি পদে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী একেএম জাহাঙ্গীর ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মুজিবুর রহমান নান্টু পেয়েছেন ৩১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মহসিন মন্টু। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ২৮৯ ভোট।