২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`র‌্যাবের সোর্সের’ বিরুদ্ধে অপহরণের মামলা

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পর নিখোঁজ নূরুজ্জামান নূরাকে (৩৫) অপহরণের অভিযোগে ‘র‌্যাব-১২-র দুইজন সোর্সের’ বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিখোঁজের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 07:27 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর আদালতে নিখোঁজের স্ত্রী কুলসুম বেগম আলম মিয়া ও সালাউদ্দিনকে র‌্যাবের সোর্স হিসেবে উল্লেখ করে তাদের নামে এজাহারটি দেন।

গত ২৯ জানুয়ারি রাতে র‌্যাব পরিচয়ে ৫-৬ জন ফতুল্লার মুসলিমনগর প্রেম রোড থেকে তুলে নিয়ে যাবার পর থেকে নূরা নিখাঁজ রয়েছেন।

শুনানি শেষে আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফতুল্লা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছে।

বাদির আইনজীবী অ্যাডভোকেট নূরুল আমিন মাসুম জানান, আদালত বাদির আবেদনটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।