২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ১১ ‘ডাকাত’ আটক

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 02:41 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

সোমবার র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর ফয়জুল ইসলাম মন্ডল জানান, রোববার গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকার কবীর হোসেন শিশিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সোহেল মাহমুদ (২৩), হাফিজুর রহমান (২৬), অন্তর বেপারী (২০), রাসেল ফকির (২৯), মোখলেছুর রহমান (২০), ফারুক হোসেন (১৯), রঞ্জু খান (২২), ফরজ আলী (১৯), আব্দুর রাজ্জাক (২১), সিরাজুল ইসলাম (২০) ও তোফাজ্জল হোসেন (৩০)।

মেজর ফয়জুল ইসলাম মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ওই ১১ ডাকাতকে আটক করা হয়। তারা ওই বাড়িতে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।