২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিষ্ট, নিহত ২

সাভারের হেমায়েতপুরে ‘রোড ডিভাইডারে’ ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 12:24 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

সাভার মডেল থানার এসআই আশিষ কুমার সান্যাল জানান, সোমবার সকালে বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৩২) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার গোলাবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে। অপর আরোহীর রতন মিয়াকে (২৪)।

মোটরসাইকেলে করে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আশিষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ব্যস্ত সড়কে মোটরসাইকেলটি দ্রুতবেগে এসে ‘ডিভাইডারে’ ধাক্কা খায়। এ সময় তারা রাস্তার বিপরীত দিকে ছিটকে পড়লে দ্রুতগতির একটি বাস চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে মজিবুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় রতনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।