২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুই যুবকের জবাই করা লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে মেহেরপুরের দুই খালাত ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

চুয়াডাঙ্গা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 10:05 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

চাঁদাবাজির বখরা নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, সোমবার সকালে মহাজনপুর কানাই বাবুর মাঠে লাশ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত সেলিম উদ্দিন (৩২) ও সাবুর হোসেন (২৮) দামুড়হুদার বোয়ালমারী এলাকার একটি ইটভাটায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তাদের বাড়ি মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে। সম্পর্কে তারা খালাত ভাই।

মুজিবনগর থানার ওসি মিজনুর রহমান জানান, সেলিম ও সাবুরের বিরুদ্ধে সন্ত্রাসী-চাঁদাবাজির অভিযোগে দামুরহুদায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা কারাগার থেকে মুক্তি পেয়ে ইটভাটায় কাজ নেয়।

দামুড়হুদার ওসি আহসান হাবিব জানান, সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন।

“নিহত সেলিম ও সাবুর চিহ্নিত চাঁদাবাজ। এদের নামে থানায় বেশ কিছু মামলাও রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।”