অপহরণের ৩দিন পর শিশু লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া থেকে চার বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩ দিন পর রোববার দুপুরে ঝিনাইদহ কুষ্টিয়া মহা সড়কের কানাপুকুরিয়া গ্রামের একটি সেতুর নিচ থেকে পুলিশ লক্ষ্মী রানী অধিকারীর লাশ উদ্ধার করেছে। একই উপজেলার কাশিণাথপুর গ্রামের নেপাল অধিকারীর মেয়ে লক্ষ্মী রানী।
শৈলকুপা থানার এস আই আশিকুর রহমান জানান, লক্ষ্মী শেখপাড়া গ্রামে তার দাদু মহিতোষ অধিকারীর বাড়িতে এক বছর বয়স থেকে থাকত।
শুক্রবার বিকালে বাড়ির সামনে খেলা করার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
দুপুরে তার লাশ পাওয়া যায়। শিশুটির মুখে টেপ আটা ছিল। কান ও মুখে জমাট বাঁধা রক্ত ছিল। তবে পুলিশ এ শিশু হত্যার কারণ জানাতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
এরআগে মেয়েটির দাদু মহিতোষ শৈলকুপা থানাতে শনিবার একটি সাধারণ ডায়রি করেন।
