চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল
হরতালে চট্টগ্রামে কোন তৎপরতা নেই জামায়াতে ইসলামীর।
বৃহস্পতিবার সকাল থেকেই নগরী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জানান, হরতালকে কেন্দ্র করে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হরতাল আহ্বানকারীদেরও কোথাও পিকেটিং করতেও দেখা যায়নি।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।
নগরীর নিউ মার্কেট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, এনায়েত বাজার, আগ্রাবাদ, বহদ্দারহাট, জিইসি মোড় ও বিমান বন্দর সড়কে বাস, অটোরিকশা, টেম্পোসহ সব ধরনের গাড়ি চলতে দেখা গেছে।
