২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাসচাপায় ৪ জনের মৃত্যু

নেত্রকোণার কালীবাড়ী এলাকায় নেত্রকোণা-বারহাট্রা সড়কে বাসচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 10:53 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

নেত্রকোনা মডেল থানার ওসি এ কে এম কাউসার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এখলাস মিয়া (২৫) এবং একই গ্রামের রাজন (২৬)।

অপর দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তারা মটরসাইকেলে করে বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা থেকে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে চট্রগ্রাম থেকে দ্রুতবেগে আসা ‘পালকী’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে চার জনই ঘটনাস্থলে মারা যান।

ঘন কুয়াশা আর চালকদের বেপরোয়া গতি এ দুর্ঘটনার কারণ বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা কাউসার।

ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চালককে আটক করা না গেলেও বাসটি আটক করা হয়েছে।