মিরপুরে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪২ জন আটক
রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
এসময় ছাত্রাবাস থেকে ২১টি চাপাতি, ১টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে হোস্টেলে মারামারি হয়েছিল। সেই সূত্রধরে মঙ্গলবার রাত ১২টার পর অভিযান চালায় পুলিশ।
পরিচয়পত্র না থাকায় তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হোস্টেলের কয়েকটি কক্ষ এবং বাহির থেকে ২১টি চাপাতি ও গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
