নওগাঁয় যুবকের হাতবাঁধা লাশ
নওগাঁর মহাদেবপুর উপজেলার শফিপুরে সর্ষে ক্ষেত থেকে হাতবাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, সকালে সর্ষে ক্ষেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
যুবকের বয়স অনুমান ২৭ বছর। লাশ উদ্ধারের সময় যুবকের দুই হাত বাঁধা ছিল। তবে শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ধূসর রঙের চেক লুঙ্গি ও গায়ে সাদা গেঞ্জি ছিল।
পুলিশের ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
