উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় নিহত সেলিম হোসেন (২২) মোহনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান সেলিম।
লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
