ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার
ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগে’র ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার।
ক্ষমতাসীন ১৮ দলীয় জোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগে’র ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার।
এ উপলক্ষে শনিবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ। এছাড়াও সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেবেন সংগঠনটির নেতারা।
শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য।
১৯৪৯ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
