২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ২৪ জানুয়ারির পর: ওবায়দুল কাদের

আগামী ২৪ জানুয়ারির পর রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সঙ্গে সমঝোতা-সংলাপের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 04:09 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক করার উপায় খুঁজতে সরকারের পক্ষ থেকে সংলাপের সমঝোতার উদ্যোগ নেয়া হবে।”

৫ জানুয়ারির নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচন হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “সমঝোতা হলে যে কোনো সময়ই নির্বাচন হতে পারে, এ উদ্যোগ আমরা নেব।”

বিরোধী দলের রোববারের ঢাকা অভিযাত্রা ও সমাবেশ নির্বাচনকালীন সরকারের এই মন্ত্রী বলেন, “যিনি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনিই সমাবেশ স্থলে নেই, ভয় পেলে কীভাবে নেতা হওয়া যায়?”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“তাদের ব্যারিকেড ভাঙ্গার সাহস নেই কেন? জেল-জুলুমের ভয় উপেক্ষা করতে পারলে বিরোধী দলের আন্দোলন জোরদার হতো,” মন্তব্য করেন মন্ত্রী।

খালেদা জিয়ার প্রটোকল প্রত্যাহার করে গৃহবন্দি করা হয়েছে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “প্রটোকল প্রত্যাহার করা হয়েছে কি-না জানি না, নিরাপত্তা প্রত্যাহারের প্রশ্নই উঠে না। খালেদা জিয়া এখন পর্যন্ত গৃহবন্দিও নন।”

বিরোধী দলের কর্মসূচিতে জনগণের দুর্ভোগে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, “নাশকতা প্রতিরোধে সরকারদলীয় লোকজন পাহারায় আছে, কোন লাঠি ব্যবহার করা হয়নি বা কাউকে পেটানোও হয়নি।”

“ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ আছে, যানবাহন চালকরা উদ্বেগ-উৎকন্ঠায় গাড়ি চালাতে না চাইলে কি করার আছে, এজন্য বিরোধী দলও দায়ী।”