আগারগাঁওয়ে ১৪ পেট্রোল বোমা উদ্ধার
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩২টি হাতবোমা উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে আগারগাঁওয়ের বিএনপি বস্তি থেকে ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুর ২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন অফিসার ও এএসপি রায়হান উদ্দিন।
তিনি বলেন, “খুব সহজেই ধারণা করা যাচ্ছে এগুলো নাশকতার কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল। তবে কারা এ বোমাগুলো এখানে রেখেছিল তা জানা যায়নি।”
এর আগে সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩২টি হাতবোমা উদ্ধার করে র্যাব। হাতবোমার সঙ্গে এক কেজি বিস্ফোরক এবং গান পাউডারও উদ্ধার করা হয়।
আটকে পড়া পাকিস্তানির ওই আবাসে অভিযান চালিয়ে শুক্রবার একশ বোমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
