২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে আরো বোমা উদ্ধার

একশটি উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আরো ৩২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সকালে এই হাতবোমার সঙ্গে এক কেজি বিস্ফোরক এবং গান পাউডার উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটকে পড়া পাকিস্তানির ওই আবাসে অভিযান চালিয়ে শুক্রবার একশ’টি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছিল। র‌্যাব। শনিবারের অভিযানে কেউ আটক হয়নি।

র‌্যাব-২ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিত্যক্ত অবস্থায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।