২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গুলিতে বাস মালিক সমিতির সম্পাদক নিহত

কুষ্টিয়া শহরে নিজ বাসভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন দুলাল নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 10:49 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দীন আহমেদ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাউজিং এলাকায় সি ব্লকে নিজ বাসভবনের সামনে দুলালের (৪৮) উপর হামলা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে বাড়ির সামনে দুলালকে গুলি করে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান সরোয়ার কল্লোল জানান।

পুলিশ সুপার মফিজ উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।