যশোরে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
যশোর শহরে ইলেক্ট্রনিক ডিভাইসযুক্ত বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চাঁচড়া এলাকার মৎস্য হ্যাচারির পাশে পরিত্যক্ত এই বস্তুটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, এটি টাইম বোমা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
বস্তুটির সঙ্গে একটি মোবাইল ফোন ও দুটি ব্যাটারি সংযুক্ত ছিল বলেও তিনি জানান।
