২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি বিদ্যালয় ও কলেজে শিক্ষক হিসাবে নিয়োগের প্রাথমিক যোগ্যতা অর্জনের পরীক্ষা ‘শিক্ষক নিবন্ধন’-এর  ফল প্রকাশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 10:49 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশের কথা জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের ফল টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।

এ বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৭৫ হাজার ৮৯৮ জন পাস করেছেন বলে মন্ত্রণালয় জানায়।

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩১ দশমিক ৩৮ শতাংশ এবং কলেজ পর্যায়ে ৩১ দশমিক ১৬ শতাংশ প্রার্থী পাস করেছেন।

গত ২৩ ও ২৪ অগাস্ট অনুষ্ঠিত এই পরীক্ষায় ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন শিক্ষকতায় ইচ্ছুক প্রার্থী অংশ নেন।

এর মধ্যে স্কুল পর্যায়ে ৪৮ হাজার ৪৫৫ জন এবং কলেজ পর্যায়ে ২৭ হাজার ৪৪৩ জন এবার উত্তীর্ণ হয়েছেন।

স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টিসহ মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা নেয়া হয়।

আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও কয়েক মাস আগে এই সনদের মেয়াদ আজীবন করেছে শিক্ষা মন্ত্রণালয়।