পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
পাবনার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে শিমুল হোসেন (৩২) ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয় রঘুনাথপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের আতাইকুলা বাজারের কাছে মোটর সাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানের (নসিমন) সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নসিমনের আরেক যাত্রীও আহত হন।
